বঙ্গভাষা তুমি
- নিরুপমা রহমান
বঙ্গভাষা তুমি আনমনে এক মুক্ত পাখির ধ্বনি,
বঙ্গভাষা তুমি পরাধীনতার কাঙ্ক্ষিত, এক অশ্রু সিক্ত পানি।
বঙ্গভাষা তুমি বসন্তের, সেই ঝরা গাছটির পাতা।
বঙ্গভাষা তুমি স্বপ্নে বর্ণিত অব্যক্ত মনের কথা।
বঙ্গভাষা তুমি মলিন হৃদয়ে ,কল্প বিলাসী আঁকা।
বঙ্গভাষা তুমি আমার চাওয়া মুক্ত মনের পাখা।
বঙ্গভাষা তুমি নবজাতকের অবুঝ মনের হাসি।
বঙ্গভাষা তুমি বদ্ধ শিকলের মুক্ত পথচারী ।